এইচএসসি কলেজ ভর্তির আবেদন ২০২২ এর গুরুত্বপূর্ণ তথ্যবলী

Image
এইচএসসি কলেজ ভর্তির আবেদন ২০২২ এর গুরুত্বপূর্ণ তথ্যবলী সরকারী ও বেসরকারী সকল কলেজসমূহের অনলাইন ভর্তি আবেদন ০৮ জানুয়ারী ২০২২ থেকে শুরু হয়েছে । সকল বোর্ডের সরকারী ও বেসরকারী এইচএসসি কলেজে অনলাইন ভর্তির আবেদন ২০২২ । ২০২১-২০২২  কলেজ ভর্তি আবেদন শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদিত ওয়েবসাইট xiclassadmission.gov.bd এ শুরু হয়েছে ।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা যাবে। তাই কলেজ ভর্তির ক্ষেত্রে যে সকল বিষয় জানা জরুরী এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হল । এইচএসসি কলেজ ভর্তির আবেদন ২০২২ একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম ০৮ জানুয়ারী ২০২২ থেকে শুরু হয়েছে  এবং আবেদন চলবে ১৫ জানুয়ারী পর্যন্ত। একজন প্রার্থী অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে তবে- একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করতে পারবে । কলেজ আবেদনের বিস্তারিত তথ্যাবলী আলোচনা করার পূর্বে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ আলোচনা করা হয় । আবেদন শুরু :  ০৮ জা...

দই,দুধ এবং ঘি এর মাঝে কোনটি সবচেয়ে স্বাস্থ্যকর

দই,দুধ এবং ঘি এর মাঝে কোনটি সবচেয়ে স্বাস্থ্যকর 


সবগুলোই স্বাস্থ্যকর, নির্ভর করছে আপনি কি উপযোগ আশা করেন।

আপনি যদি ভিটামিন সি ব্যতীত সকল পুষ্টি উপাদান পরিমাণ মত চান, তাহলে পর্যাপ্ত দুধ পান করুন।

দুধে ল্যাকটোজ থাকে, অনেকের অন্ত্রে সেই ল্যাকটোজ হজম করার এনজাইম ল্যাকটেজ অনুপস্থিত, তাই দুধ হজম করতে পারেনা, দুধ পান করলে অসুস্থ্য বোধ করে, তারা সহ সকলেই দই খেতে পারেন।

দইয়ে থাকা অণুজীব গুলো অন্ত্রে গিয়ে হজমে সহায়তা করে। দই সকলের জন্যই ভালো। হুম তবে তা অবশ্যই ভালো পরিবেশে, ভালো দুধ ও অন্যান্য ভালো উপাদানে তৈরি হতে হবে, নচেৎ সমস্যা।

আর হলো ঘি, দুধে থাকা চর্বি জমিয়ে তৈরি করা হয়। অনেক সুস্বাদু। যাদের অতিরিক্ত চর্বি খেলে কোনো সমস্যা নেই তারা অনায়াসে ঘি বা ঘি দিয়ে তৈরি খাবার খেতে পারেন। ভালো চর্বি, খারাপ চর্বি, চর্বি দুরকম হয়। দুধের চর্বি বেশিরভাগ ভালোই, তবুও যাদের হৃদরোগ বা রক্তনালী সরু, তাদের এড়িয়ে চলা উত্তম।

Comments